গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সদর কার্যালয়, বিআরটিএ ভবন, নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২
www.brta.gov.bd
এতদ্বারা সংশ্লিষ্ট মোটরসাইকেল মালিকগণকে অবগত করা যাচ্ছে যে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতুর প্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। সরকার মোটরসাইকেলের পেছনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের পাশাপাশি সম্মুখভাগে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় মোটরসাইকেলের সম্মুখভাগে নিম্নবর্ণিত শর্তানুযায়ী ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
| ক্রম |
বিষয় |
ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য ও প্রস্থ |
অক্ষর ও সংখ্যার পরিমাপ |
মন্তব্য |
| ১ |
মোটরসাইকেল (স্কুটার) |
দৈর্ঘ্য-২০০ মি.মি. ও প্রস্থ-১০০ মি.মি. |
অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মি.মি. |
* ম্যানুয়াল নম্বরপ্লেটের উপাদান স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের হতে হবে।
* নম্বরপ্লেটটি সাদা পটভূমির উপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।
* ম্যানুয়াল নম্বরপ্লেটের উপর অন্য কোনো শোভাবর্ধন ও নকশা করা যাবে না।
|
| ২ |
স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেল |
দৈর্ঘ্য-২৮৫ মি.মি. ও প্রস্থ ৫০ মি.মি. |
অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মি.মি. |
* স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।
|
এমতাবস্থায়, উপরে বর্ণিত শর্তাদির আলোকে মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সংযোজনপূর্বক তা প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। অন্যথায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।